রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে রেড ক্রিসেন্টের পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের সঙ্গে মতবিনিময়

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান ও রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী (ঈশা) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক সায়মা ফেরদৌসীকে ফুলেল শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, সহকারী প্রকৌশলী আল আমীন মল্লিক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের সেক্রেটারি তৌহিদ হাসান, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন সাবু, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ, আশরাফুল ইসলাম, আতিক শাহরিয়ার এবং রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জানারিয়া ইকবাল অন্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চলমান বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। বিশেষ করে দুর্যোগকালীন মানবিক সহায়তা কার্যক্রম আরও জোরদার, স্বেচ্ছাসেবকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এ সময় রাজশাহী জেলা ইউনিটের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের পাশাপাশি চলমান ও ভবিষ্যৎ কর্মসূচি বাস্তবায়নে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে দুর্যোগ ও সংকটকালীন সময়ে মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে মতামত তুলে ধরা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা রাজশাহী জেলা ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin