বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে রোটারী ক্লাব অফ পদ্মার উদ্যোগে সুপেয় সাবমার্শিবল পাম্পের উদ্বোধন

  • প্রকাশ সময় সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দরগাপাড়াস্থ্য শাহ্ মখ্দুম রুবোশ( রঃ) এর মাজারের সামনে জনগনের সুপেয় পানির সমস্যা দূরীকরনে একটি সাবমার্শিবল পাম্পের উদ্বোধন করা হয়। আজ সোমবার বাদ আসর রোটারি ক্লাব অফ পদ্মা রাজশাহীর আয়োজনে মিশন মানবাধিকার বেগম খালেদা সিদ্দিক এর অংশিদারিত্বে এবং রাসিক প্যানেল মেয়র-১, ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সার্বিক সহায়তায় এই পাম্প স্থাপন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই পাম্পের উদ্বোধন করেন রাসিক প্যানেল মেয়র-১, ও ১২ নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। এসময়ে বলেন, এই পানির পাম্পটি জনগণের অত্যন্ত উপকারে আসবে। দিন দিন সুপেয় পানির স্তর কমে আসছে। এখন রাস্তা ঘাটে মানুষকে বিশুদ্ধ পানি পান করতে হলে বোতলজাত পানি ক্রয় করে পান করতে হয়। বিভিন্ন রাস্তার পাশে এমন উদ্যোগ সমাজের বিত্তবাবনরা যদি নেন তাহলে মানুষ পানি বাহিত অনেক রোগ থেকে মুক্তি পাবে। সামজেন বিত্তবান ও রাজনৈতিক ব্যক্তিদের এই ধরনের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর প্রেসিডেন্ট রোটারিয়ান আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান প্রফেসর ড. শামসুল আলম, রোটারিয়ান প্যাট্রিক বিপুল বিশ্বাস, আব্দুল মান্নান খান, এ আর জোয়ারদার, তাপস মুজমদার, সাজ্জাদুল কবীর, নাজমা রহমান, সাইফুল ইসলাম, রোজি সিদ্দিকী ও অনু চৌধুরীসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin