সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে লাবিব অটোর প্রধান শো-রুম উদ্বোধন ও ডিলার সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সততা ও বিশ্বস্ততার সঙ্গে ব্যবসার করার প্রত্যয় নিয়ে রাজশাহীর কাশিয়াডাঙ্গার রায়পাড়ায় লাবীব অটোর প্রধান শো-রুম শনিবার উদ্বোধন করা হয় এবং দিনব্যাপি ডিলার সম্মেলন অনুষ্ঠিত হয়। সেইসাথে চায়নার তৈরী মাস্টার কিং ব্যাটারির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাবিব অটোর স্বত্বাধীকারী বাকী বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চায়না জিংজু ব্যাটারী কোম্পানী লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর লি হেং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত হাজী অটো এন্ড বিয়ারিং সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ছালেহ উদ্দীন মাসুম, রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ আক্তার নাহান, চায়না জিংজু ব্যাটারী কোম্পানী লিমিটেড এর সেলস্ ডিরেক্টর আলি চেন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, পবার দামকুড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফুর ও রায়পাড়া জামে মসজিদের সভাপতি গোলাম পানজাতন। এছাড়াও বিভিন্ন জেলা ও থানা পর্যায় থেকে আগত প্রায় দুই শতাধিক ডিলার ও তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চায়না কোন পণ্যের কোয়ালিটিতে আপোষ করেনা। তবে চায়না সব ধরনের পন্যই তৈরী করে। কোন পন্য নকল করেনা। পন্য ভেদে দাম কম-বেশী এবং দামের সাথে কোয়ালিটি ও পন্যের লংজিবিটি কম ও বেশী হয় বলে উল্লেখ করেন তিনি।
সভাপতি বলেন, তিনি সততা, জবাবদিহিতা ও স্বচ্ছাতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন। এর প্রমান ইতিমধ্যে উপস্থিত ডিলারগণ পেয়েছেন। আগামীতে তাঁর এই ব্যবসায়ী নীতি ধরে রাখবেন বলে প্রতিশ্রুতি দেন। সেইসাথে পন্যের কোয়ালিটি এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে সঙ্গে সঙ্গে তাঁকে অবহিত করার আহবান জানান এবং তার নিজস্ব ও চায়না থেকে আমদানীকৃত বিভিন্ন ব্রাণ্ডের ব্যাটারী বিক্রয় করার জন্য উপস্থিত ডিলারদের অনুরোধ করেন সভাপতি বাকী বিল্লাহ।


বক্তব্য শেষে বিভিন্ন প্যাকেজ অনুযায়ী ব্যাটারীসহ অন্যান্য পন্য বিক্রি করার জন্য ক্যাটাগরী করে টিভি, ফ্রিজ ও বিভিন্ন ধরনের মোবাইল সেটসহ অন্যান্য পন্য উপহার হিসেবে প্রদান করা হয়। শেষে ব্যবাসায়ী কার্যক্রম সততার সাথে পরিচালনার লক্ষে এবং সবার মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin