বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে লাশের মিছিলে পুলিশের বাধা

  • প্রকাশ সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: হানিফ বাংলাদেশীর নেতৃত্বে সীমান্তে হত্যা ও বিদেশী আগ্রাসন বন্ধের দাবীতে সীমান্ত জেলা ও উপজেলা অভিমুখে লাশের মিছিল শুরু হয়েছে। সীমান্ত হত্যাও আগ্রাসন বন্ধের দাবীতে কক্সবাজারের টেকনাফ থেকে শুরু হওয়া লাশের মিছিল আজ রোববার ২ টায় রাজশাহী সাহেব বাজারে আসলে পুলিশে বাধা দিয়ে প্রতিকী লাশ, ব্যানার পেষ্টুন নিয়ে যায় এবং হানিফ বাংলাদেশীকে লাঞ্চিত করে। লাশের মিছিল বাংলাদেশের সাথে সীমান্ত আছে এমন সব জেলা উপজেলা প্রদক্ষিণ করে যশোরের বেনাপোল উপজেলায় গিয়ে শেষ হওয়ার কথা ছিলো। পুলিশের বাধায় কর্মসূচি বিরতি ঘোষণা করছেন হানিফ বাংলাদেশী। কয়েকদিন পরে আবার লাশের মিছিল শুরু করবেন বলে জানান হানিফ বাংলাদেশী।

কর্মসূচী সম্পর্কে হানিফ বাংলাদেশী বলেন, বাংলাদেশের প্রতিবেশি দুইটা দেশ ভারত ও মিয়ানমার সব সময় বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ভারত সব সময় সীমান্তে নিরিহ মানুষকে পাখির মত গুলি করে হত্যা করছে। কিছুদিন আগে বাংলাদেশের একজন বিজিবি সদস্যকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। গত ৪ মাসে ভারত সীমান্তে ২১ জন বাংলাদেশী বি এস এফ এর গুলিতে নিহত হয়েছেন। বিভিন্ন মানবাধিকারের অধিকারের হিসেবে ২০১০ সাল থেকে প্রায় ১২৭৬ জন বাংলাদেশীকে বি এস এফ হত্যা করেছে। আর ১১৮৩ জন আহত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, আরেক প্রতিবেশি দেশ মিয়ানমার, তাদের ১২ লাখ রহিঙ্গাকে অত্যাচার করে বাংলাদেশে পাঠিয়েছে। গত ৫ফেব্রুয়ারী মিয়ানমারের আভ্যন্তরিন যুদ্ধে মর্টারসেলে দুজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। সীমান্ত আগ্রসনের বিরুদ্ধে ২০২০ সালেও তিনি প্রতিকী লাশ কাঁধে নিয়ে ঢাকা থেকে কুড়িগ্রাম ফেলানীদের বাড়ী পর্যন্ত পদযাত্রা করেছিলেন বলে জানান। তিনি আরো বলেন বাংলদেশের জনগণ সব সময় প্রতিবেশি ও বন্ধু দেশ গুলোর সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। কিন্তু প্রতিবেশী দেশ দুইটি বাংলাদেশের সাথে সব সময় বৈরি আচরণ করে। সীমান্তে বাংলাদেশিদের হত্যার পরে বলা হয় এরা গরু চোর ও চোরাকারবারি হতে পারে। সেটাই যদি হয় তাহলে এদের আইনের আওতায় এনে বিচার করা হোক, গুলি করে হত্যা করবে কেন?

ঘানিফ বাংলাদেশী আরো বলেন, ভারত যদি তাদের দেশের পাচারকারিদের দমন করে তাহলে বাংলাদেশের পাচারকারিরা এমনিতে বন্ধ হয়ে যাবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় যখন যে দলই এসেছে, সে দলই দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার জন্য দেশের মানুষের আর্ত মর্যাদা বিসর্জন দিয়ে বিদেশিদের দ্বারস্থ হয়েছে। শাসকদের এই দুর্বল নতজানুর কারনে ভারত ও মিয়ানমার সব সময় বাংলাদেশের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। বিদেশী অন্য দেশ গুলো বাংলাদেশের অভ্যন্তরিন বিষয়ের উপর খবরদারি করার সাহস পাচ্ছে। ৩০ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের মানুষ কখনও কোন দেশের আগ্রাসন দাদাগিরি মেনে নেয়নি নতুন প্রজন্ম ও কোন দেশের আগ্রাসন মেনে নেবেনা বলে জানান তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর্ত মর্যাদা নিয়ে বিশ্বের দরবারে মাথা উচ্ছু করে বাঁচতে চায়। এই কর্মসূচিতে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। সেইসাথে দেশের সচেতন মানুষদের এই কর্মসূচীতে অংশ গ্রহণ করার আহবান জানান তিনি। যেদিন যে জেলা উপজেলায় এই মিছিল যাবে সেখানে যেকোনো দল, সংগঠনকে তাদের সাথে সংহতি জানানোর আহ্বান জানান তিনি। কর্মসূচীতে অন্যদের মধ্যে এনইউ আহমেদ, সৌরভ হোসেন বেলাল, আরিফ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin