বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১ জুন, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রেও প্রবর্তক স্বনির্ভও বাংলার রুপকার, বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদৎ বার্ষিকীতে উপলক্ষে দোয়া ও খাদ্য বিতরণ করা হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর বেলদার পাড়াস্থ মাছ বাজার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে এই দোয়া ও খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য জাহান পান্না, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আবদুস সামাদ, আমিনুল হক মিন্টু, কামরুজ্জামান হেনা ও মহানগর বিএনপি’র সদস্য আরিফুল শেখ বনি।

রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সরকার টিটু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দায়িত্বপ্রাপ্ত ফয়সাল সরকার ডিকো ও যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক, রাজশাহী জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু, রাজশাহী জেলা তাঁতি দলের সদস্য সচিব মুঈদ হাসান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার আহ্বায়ক শরিফুল ইসলাম।

রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জাতীয়তাবাদী ওলামায়ে দল রাজশাহী জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ তাজ উদ্দিন।

উপস্থিত অতিথিবৃন্দ বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবনের উপরে আলোকপাত করেন। শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করে গরিব দুস্থ অসহায়দের মাঝে প্যাকেট খাবার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin