নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বুধবার সংস্থার সপুরাস্থ প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংস্থার কার্য নির্বাহী কমিটি ও সাধারণ পরিষদের সদস্য, সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, অতিথি বৃন্দ, সিভিল সোসাইটির প্রতিনিধিবৃন্দ, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শাপলার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। সভাপতিত্ব করেন সংস্থার কার্যকরি কমিটির সভাপতি আব্দুর রউফ কবিরাজ। অনুষ্ঠানে রমজান ও ইফতার সম্পর্কিত আলোচনা হয় এবং আলোচনা শেষে বিশেষ মোনাজাত অনষ্ঠিত হয়।