বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহীতে শাপলা সংস্থার মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলমান করোনা প্রতিরোধে বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা জনগণের মধ্যে মাস্ক ও সচেতনামূলক লিফলেট বিতরণ করেছে। অত্র সংস্থার উদ্যোগে এবং জাস্টসেন্ড পিপলস’স ওয়েলফেয়ার চ্যারিটি এর সহযোগিতায় গতকাল বুধবার সকাল ১০টায় মোহনপুর থানার মোড়, উপজেলা চত্বর ও কেশরহাট পৌরসভা এলাকায় জনসচেতনতা ও উদ্বুদ্ধকরণের অংশ হিসেবে জনসাধারনের মাঝে এই মাস্ক ও লিফলেট বিতরণ করে।
এ সময়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল ও মোহনপুর উপজেলার প্রশাসনিক কমকর্তা জহুরুল হক প্রামানিকসহ অন্যান্য কর্মকর্তাগণ। এছাড়াও সংস্থার পক্ষ থেকে প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এই কার্যক্রম পরিচালনা করেন। মাস্ক ও লিফলেট বিতরণকালে সংস্থার পক্ষ থেকে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি মেনেচলা এবং একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin