বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে শিল্পায়নের চেষ্টা করে যাচ্ছি: এমপি বাদশা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৪২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: : রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, রাজশাহীতে কর্মসংস্থানের অভাব রয়েছে। এটিকে গুরুত্ব দিয়ে রাজশাহীর জন্য উপযোগী শিল্পায়নের চেষ্টা করে যাচ্ছি। কারণ শুধু সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে বেকারত্ব দূর করা সম্ভব না। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদ্যোক্তা তৈরিতে কাজ করে যাচ্ছেন। উদ্যোক্তাদের সুযোগ-সুবিধা বিবেচনায় নিয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছেন। সে প্রকল্পগুলোর বিষয়ে কাজ করে যাচ্ছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে চিকিৎসা, কন্যার বিয়ের ও মৃত্যুকালীন অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইনসাব জেলা শাখার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংসদ আরও বলেন, রাজশাহীতে কৃষিভিত্তিক উন্নয়নের দিকটিকে গুরুত্ব দেয়া হচ্ছে। কৃষি পণ্য পরিবহণে বর্তমানে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু আছে। এ সেবাকে কিভাবে আরও সম্প্রসারিত করা যায় সে লক্ষ্যে কাজ করছি। নিমার্ণ শ্রমিকরা আমাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের উন্নয়নে সব সময় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।

আরো উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি নাসির, শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক হারুণ অর রশিদ, কবির হোসেন ও অর্থ সম্পাদক মুকুল আলী প্রমুখ। অনুষ্ঠানের শেষে তিন জনের মধ্যে চেক বিতরণ করা হয়। চেক বিতণের পূর্বে শ্রমিক নেতৃবৃন্দ চাঁদাবাজী বন্ধে কার্যকলী পদক্ষেপ নেওয়ার জোর দাবী জানান। সেইসাথে বর্তমান স্থানে তাদের নিজস্ব কার্যালয়ের জমি প্রদান করার অনুরোধসহ মেডিকেল কলেজ হাসপাতালে শ্রমিকদের জন্য সিট বরাদ্দ ও শিক্ষিত সন্তানদের চাকুরী দেয়ার জন্য অনুরোধ করেন তারা। এবিষয়ে সংসদ আশ^াস প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin