বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে শিল্পী নাজনীন আখতার লতা স্মৃতি বৃত্তি প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ১২ জুন, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের প্রয়াত প্রভাষক শিল্পী নাজনীন আখতার লতা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বুধবার রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের আয়োজনে লতা আর্ট গ্যালারি প্রাঙ্গনে এই বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নাজনীন আখতার লতা তাঁর মেয়ে ছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ও সহজ সরল মনের এক জন মেয়ে ছিলেন। এত অল্প সময়ে তাঁদের সকলকে ছেড়ে চলে যাবেন তাঁরা কেউ কল্পনা করতে পারেননি। লতা সব সময় অসহায় মানুষকে সাহায্য করতেন। কোন শিক্ষার্থীর সমস্যা হলে তিনি সব সময় এগিয়ে যেতেন। এই চারুকলা মহাবিদ্যালয়ে আসতে তাঁর সব সময় ভালো লাগে। মনে হয় মেয়েটা এখানে কোন রুমে ক্লাস নিচ্ছেন বা গল্প করছেন। তাঁর চলে যাওয়া তিনি এখনও মানতে পারেন না বলে উল্লেখ করেন। তার নামে একটি শিক্ষা বৃত্তি চালু করেছেন এই বিদ্যালয়ের শিক্ষাথীদের জন্য। যেন তাঁর মেয়েটা শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকে আজীবন। তিনি তাঁর মেয়ের রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক দিলারা আখতার বানু ও সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম সহ রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষাথীরা। আলোচনা শেষে দোয়া অনুাষ্ঠিত হয়। সবশেষে প্রধান অতিথি বেগম আখতার জাহান দুই জন শিক্ষাথীর হাতে বৃত্তির চেক ও বই তুলে দেন ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin