বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আজ বুধবার থেকে শুরু হবে ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪। এ লক্ষে মঙ্গলবার বেলা ৩টার দিকে পর্যটন মটেল রাজশাহীর হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা বিভাগের সাবির্ক তত্ত্বাবধানে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ঢাকার মহাপরিচালক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড রাজশাহীর চেয়ারম্যান প্রফেসর ড. অলীউল আলম এর সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ এর সমন্বয়কারী ড. মুহম্মদ মনিরুল হক। এছাড়াও শিক্ষা অধিদপ্তর ও রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দেশের খেলাধুলার ইতিহাসে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ন ও ঐতিহ্যমণ্ডিত উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে জানানো হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর দিক থেকেও দেশের অন্যতম বৃহত জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। দেশের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত) শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।

তাঁরা আরো উল্লেখ করেন অত্র বিভাগের তত্ত্বাবধানে প্রতি বছর দেশব্যাপি শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। হকি, ক্রিকেট,বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত এবং সাইক্লিং এ ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহনসহ অ্যাথলেটিক্স্ নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আসর। এই প্রতিযোগিতা চলতি বছরের ১১জানুয়ারী থেকে দেশব্যাপি শুরু হয়েছে। প্রতিযোগিতাটি চয়টি পর্বে বিভক্ত বলে জানান তাঁরা। প্রথমে হয় প্রতিষ্ঠান পর্যায়ে। দেশের সকল মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অনুর্ধ্ব ১৭ বছরের ছাত্র ও ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারে।

তাঁর বলেন, জেলা পর্যায়ের দলগুলো ৯টি উপ-অঞ্চলে ভাগ হয়ে খেলায় অংশগ্রহন করে। উপ-অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলো ৪টি অঞ্চলে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। এই বিজয়ী দল বুধবার থেকে রাজশাহীর বিভিন্ন ভেন্যুতে প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। এই ইভেন্টে মোট ৮২৪জন খেলোয়ার অংশগ্রহন করবে। আজ বুধবার রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী এর উদ্বোধন করবেন।

উদ্বোধনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ। এছাড়াও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin