বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে সানতালী বর্ণমালা ব্যবহারের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার

  • প্রকাশ সময় শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সানতালী ভাষা রক্ষায় সানতালী বর্ণমালা ব্যবহারের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। আদিবাসী মুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটির আয়োজনে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির সংগ্রহ শালায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন আদিবাসী মুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটির সভাপতি যোগেন্দ্রনাথ সরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষনা কর্মকর্তা বেনজামিন টুডু, আদিবাসী মুক্তি মোর্চা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ভাদু বাস্কে, ফুড ইন্সপেক্টর মুকুল টুডু ও গোদাগাড়ী উপজেলা পারগানা বাবুলাল মুর্মু। এছাড়াও অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আমরা সাঁওতাল। আমাদের মাতৃভাষা ও হরফ সান্তালী। সান্তালী মাতৃভাষা ও হরফ প্রচার, প্রসার, চর্চা ও সংরক্ষণে সকল সচেতন সাঁওতালদের সুচিন্তিত মতামত, সহযোগিতা, এবং সান্তালী ভাষা ও হরফ বিষয়ক সকল কার্যক্রমে সানুগ্রহ অংশগ্রহণ প্রত্যাশা করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin