রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে সামাজিক প্রতিষ্ঠান আশার আলোর মাসব্যাপি ইফতার বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর হড়গ্রামে অবস্থিত সামাজিক প্রতিষ্ঠান আশার আলোর রোমজান মাসব্যাপি ইফতার ও দোয়ার আয়োজনের পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা শুরু করেছেন। এই কর্মসূচীর আওতায় শনিবার তুবা ক্বারীয়ানা ও হাফেজিয়া মাদ্রাসায় এ ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ জামিলুর রহমান মিঠু, মাদ্রাসা পরিচালক হাফেজ আসাদুজ্জামান আসাদ, হড়গ্রাম কলোনি জামে মসজিদের সভাপতি আলাউদ্দিন ও আলহাজ্ব প্রফেসর মজিবুর রহমান সহ আরো অনেকে।

এই অনুষ্ঠানের মানব উন্নয়ন সংস্থা মানবিক কল্যাণ সমিতির উপদেষ্টা এবং পরিচালক মোহাম্মদ ইসারুল ইসলাম ইসা ওরফে রাজা আর্থিক সহযোগীতায় ছিলেন। আরো সহযোগিতা করেন আসিয়া এন্টার প্রাইজ রাতুল ইসলাম, সোনালী এন্টারপ্রাইজ এর শাউন আহমেদ (লেবু), শরিফুল ইসলাম, আজাদুর রহমান ও সুমনসহ আশার আলোর সভাপতি রবিউল আওয়াল।

এই বিষয়ে আশার আলোর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, আশার আলো একটি মানবিক ও সামাজিক সংগঠন। তারা দাফন-কাফন, রক্তদান ও ব্লাড গ্রুপিং, অসহায় পরিবারের সহায়তা, প্রতিবন্ধী ও এতিম শিশুদের সার্বিক সহযোগীতা সহ বিভিন্ন সেচ্ছাসেবী মানবিক ও সামাজিক কাজ করে থাকেন। আর এই কাজে সমাজের বেশীর ভাগ মানুষ অর্থ দেিয় সহযোগিতা করে থাকেন বলে জানান তিনি। উল্লেখ্য বিগত রোমজানের মতই এবারও রমজান মাসব্যপী ইফতার, দোয়ার অনুষ্ঠান ও ঈদ কেন্দ্রিক পোষাকসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। এই কাজে সমাজের সকলকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin