বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে সিরাকের প্রকল্প পরিচিতি সভা

  • প্রকাশ সময় রবিবার, ৫ জুন, ২০২২
  • ৯৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বেসরকারী সংস্থা সিরাক-বাংলাদেশে ‘অ্যাডভান্সিং এনগেইজডমেন্ট বাই সেটিং আপ আরবান ইয়ুথ কাউন্সিল ইন বাংলাদেশ’ প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের অ্যানেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি করপোরশনের (রাসিক) নগর যুব কাউন্সিল গঠন বিষয়ে স্থানীয় প্রশাসন ও টাস্কফোর্স সদস্যদের নিয়ে এই প্রকল্প পরিচিতি সভা ও নীতিমালা খসড়া প্রণয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিরাক-বাংলাদেশের নির্বাহী প্রধান এসএম সৈকত।
সভাপতিত্ব করেন রাসিকের প্যানেল মেয়র-৩ তাহেরা খাতুন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম, রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, জোন-২সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাসিক এর পরিচ্ছন্ন কর্মকর্তা ডলার ও মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin