বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে সেভ দি ন্যাচার এন্ড লাইফ ও রোটারী ক্লাব’র বৃক্ষ রোপন

  • প্রকাশ সময় শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দ্বিতীয়বারের মত স্বাধীন হয়েছে। কোটা সংস্কারকারী শিক্ষার্থীরা সমরকার পতনের একদফা ডাক দিলে সে আন্দোলনে দেশের আপামর জনসাধারণ অংশগ্রহন করেন। এই আন্দোলনে দমন নিপিড়ন ও হত্যাযজ্ঞ চালিয়ে শেষ রক্ষা হয়নি স্বৈরাচার হাসিনার। তিনি হাজার হাজার শিক্ষার্থী ও জনগণের রক্ত খেয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন গত ৫ আগস্ট সোমবার। সেদিন বিক্ষুদ্ধজনতা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ঘর ও তাদের দলীয় কার্যালয় এবং নগরীর বিভিন্ন থানা ও সদর দপ্তর ভাঙ্গচুর ও আগুন দেয়। সেইসাথে আগুন দেয় বিভিন্ন যানবাহন। ভেঙ্গে দেয় ফুল ও বিভিন্ন ধরনের গাছের টব ও গাছ।

সামাজিক সংগঠন সেভ দি ন্যাচার এন্ড লাইফ ও রোটারী ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল আয়োজনে শুক্রবার আরএমপি সদর দপ্তরের টবে ও বিভিন্ন স্থানে হরেক রকমের গাছের চারা রোপন করেন। কোটা বৈষম্য আন্দোলনের সমন্বয়কারী ফরহাত ও জুলফিকার এর নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়ারম্যান মিজানুর রহমান ইউসুফি ও রোটারিয়ান তাহমিনা শামিম তাসুসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।

এ সময়ে মিজানুর রহমান ও সমন্বয়কগণ বলেন, বাংলাদেশ বিনির্মাণে তাঁরা কাজ শুরু করেছেন। প্রতিটি স্থাপনার ও নগরীর বিভিন্ন পতিত স্থানে গাছের চারা রোপন করা হবে। নগরীকে শীতল ও সুন্দর পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে তাদের এই উদ্যোগ। এই উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin