সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে সাবেক ভূমি প্রতিমন্ত্রী কবির হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল যুবদল নেতা রবির উদ্যোগে রাজশাহীতে শুরু হতে যাচ্ছে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কারাগারের দেয়াল পেরিয়ে মৃত সন্তানের মুখ দেখলেন এক বাবা একজন আইনজীবীকে সব বিষয়ে সম্যক ধারণা রাখতে হবে: এমপি মিলন বিনা প্রতিদ্বন্দীতায় বিজয়ী বিএমডিএ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এর ২১ জন রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার আব্দুল মালেক এর ইন্তেকাল শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন

রাজশাহীতে স্বামী ও শশুর-শাশুরীর মারপিটে গৃহবধু গুরুতর আহত, রামেক হাসপাতালে ভর্তি

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৮০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে স্বামী ও শশুর-শাশুরীর মারপিটে এক গৃহবধু গুরুতর আহত হয়েছেন। ঐ গৃহবধুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেছেন বাবার বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে নগরীর ২নং ওয়ার্ডের মোল্লাড়ায়। গৃহবধুর নাম উর্মিলা।

উর্মিলার তৃতীয় লিঙ্গের বোন জয়িতা পলি বলেন, পাঁচ বছর পূর্বে একই এলাকার লিয়াকতের ছেলে ফয়সালের সাথে তার বোন উর্মিলার বিয়ে হয়। বিয়ের সময় ছয় ভরি সোনা ও পর্যায়ক্রমে সাড়ে তিন লক্ষ টাকা প্রদান করেন বোনের স্বামীকে। এত কিছু করেও শান্তি হয়নি বোন উর্মিলার।

তিনি বলেন, প্রায় তার স্বামী, শশুর ও শাশুরী মিলে বোনকে নির্যাতন করেন। গত দুইদিন ধরে নির্যাতন করে তাকে কিছুই খেতে দেয়নি। এরপরে মুখে বিষ জাতীয় কিছু খাইয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্ঠা করেছে তারা। খবর পেয়ে উর্মিলাকে উদ্ধার করে আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৩৮নং ওয়ার্ডে ভর্তি করেছেন। সেখানে তিনি জীবন মৃত্যুর সেঙ্গ পাঞ্জা লড়ছেন বলে জানান পলি।

পলি আরো বলেন, পাঁচ বছরের সংসার জীবনে তার কোন সন্তান হয়নি। তাকে মেরে আরেকটি বিয়ে করা এবং অতিরিক্ত টাকার জন্যই তার বোনকে এভাবে মেরে ফেলার ষড়যন্ত্র করে সবাই মিলে মারপিট করেছে বলে জানান তিনি। বোনকে আগে বাঁচানোর জন্য এখনো মামলা করতে পারেন নি। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো বলে জানান পলি।

এদিকে উর্মিলার স্বামী ও শশুর বাড়ির লোকজনের সাথে যোগাযোগ করার জন্য কারো মোবাইল নম্বর না পাওয়ায় তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin