রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান স্বপ্নযাত্রা’র খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৭৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘মানবতার সেবায় আমরা” এই স্লোগান নিয়ে সম্পূর্ণ সেচ্ছাসেবী সংস্থা স্বপ্নযাত্রা নগরীর মীরেরচক এলাকায় ১৫০ জন অসহায়, দু:স্থ ও দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের রাজশাহীর পরিচালক সামিউল আরেফিন, সদস্য তাবাস্সুম, তরিকুল ইসলাম, আবীর হোসেন, আব্দুল্লাহ, মঞ্জুর রহমান মুন্না, মোমিনুল ইসলাম, সুরাইয়া সুলতানা, মিঠু, মুক্তা, রাজ্জাক ও মেহিদিসহ অন্যান্য সদস্যগণ।
পরিচালক সামিউল আরেফিন বলেন, প্রতিষ্ঠানটি এ বছরের পহেলা জানুয়ারী ঢাকায় প্রতিষ্ঠা লাভ করে। এ থেকে মানবসেবায় কাজ করে যাচ্ছে। তারা মুলত পথ শিশুদের মধ্যে প্রতিবার শনিবার বিনামুল্যে রান্না করা খাবার বিতরণ করেন। এছাড়াও বর্তমান করোনা কালীন সময়ে অসহায়, দু:স্থ ও দরিদ্রদের কথা চিন্তা করে তারা খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেছে। এই ধারা তাদের অব্যাহত থাকবে। সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের স্বপ্নযাত্রার কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
তিনি আরো বলেন, ঢাকার ন্যায় রাজশাহীতেও প্রতি শনিবার পথ শিশুদের মধ্যে তারা রান্না করা খাবার বিতরণ করছেন। এছাড়াও এক সপ্তাহ পূর্বে আরো ১৫০ জন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বলে জানান তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল ও আলু।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin