রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে হিজড়া জনগোষ্ঠির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৯৮ বার দেখা হয়েছে

নিজন্ব প্রতিবেদক: রাজশাহীতে হিজড়া সম্প্রদায়ের জনগণের মধ্যে ত্রান হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার নওহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবং বন্ধু সোসাল ওয়েলফেয়ার সোসাইটির (বন্ধু) সহযোগিতায় করোনায় ক্ষতিগ্রস্থ হিজড়া জনগনের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোস্তফা সরকার। প্রধান অতিথি ছিলেন পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুম মনির। বিশেষ অতিথি ছিলেন অত্র সংস্থার সাধারণ সম্পাদক আফজাল হোসেন। এছাড়াও খাদ্য সামগ্রী প্রাপ্তরা উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, মসুরের ডাল ১ কেজি, পেঁয়াজ ১কেজি, সয়াবিন তেল ১ লিটার, লবন ১ কেজি, সাবান ১ টি এবং মাস্ক ১টি।

প্রধান অতিথি বলেন, হিজড়া বলে কাউকে ছোট করে দেখার অবকাশ নেই। আমরা সবাই মানুষ। একসাথে বাঁচতে চাই। এক সাথে দেশের উন্নয়নে কাজ করতে ”াই। সরকার এই জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তাদেরকে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা দিয়েছেন। এছাড়াও এই জনগোষ্ঠিকে বৃহত্তর জনগোষ্ঠির সাথে একত্রিত করার জন্য নানামুখি পদক্ষেপ গ্রহন করেছেন সরকার। আর সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসন কাজ করছে। কোন রকম সমস্যা হলে থানাকে অবগত করার পরামর্শ দেন ওসি। বক্তব্য শেষে তিনি ৫০জন হিজড়ার মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin