রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, থানায় মামলা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৪১৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার পারিলা ইউনিয়নের ললিতাহার এলাকার এক হিন্দু পরিবারের পৌনে তিন কাঠা জমি জোরপূর্বক দখলে নেয়ার অভিযোগ উঠেছে টাইলস ফ্যাশনের স্বত্বাধিকারী খায়রুল ইসলামের বিরুদ্ধে। যার মৌজা- ললিতাহার, জে.এল.নং- ১১৫৬, খতিয়ান নং- ২৪২৩, হোল্ডিং নং-২৭৩৩।

এ ঘটনায় ভুক্তভোগী জমির মালিক বিষয়টি জানিয়ে গত ২৮ তারিখ মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, রাজশাহী পবা উপজেলার পারিলা ইউনিয়নের ললিতাহার এলাকার বিধান চন্দ্র সরকার গত ৬ জানুয়ারী ২০২১ ইং তারিখ ৫৭/২০২১ নং দলিল মুলে মরহুম নুর মোহাম্মদ এর অংশীদারগনের নিকট হতে জমি ক্রয় করেন। বিধান নিজের নামে নামজারীও করেন। সেইসাথে প্রাচীর দিয়ে ভোগ দখল করে আসছেন।

বিধানের ছেলে বাপ্পি সরকার বলে রাজশাহী মহানগরীর রানিনগর এলাকার প্রভাবশালী টাইলস ফ্যাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ খায়রুল ইসলাম বালি উত্তোলন করার জন্য লোকজন নিয়ে রাতের অন্ধকারে জমির সিমানা প্রাচীরে ভেঙ্গে ফেলে জমি দখলে নেন। বাধা দিতে গেলে তারা দেশীয় ধারালো অস্ত্র গলায় ধরে মেরে ফেলার হুমকী দেন। এ নিয়ে মতিহার থানায় একটি মামলা দায়ের করেছেন বলে বাপ্পি জানান। তিনি আরো বলেন, এই জমি নিয়ে ইতিপূর্বে কায়রুল ইসলাম চন্দ্রিমা থানায় তাদের নামে অভিযোগ করেন। থানাও ওসি ডেকে বিষয়টি মিমাংশা করার কথা বলেন বলে জানান বাপ্পি।

এ বিষয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, উভয় পক্ষেই মামরা করেছেন। এই মামলা বর্তমানে তদন্তাধিন রয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেবেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin