রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ২৫টি ক্যাডার কর্মকর্তাদের মানববন্ধন কর্মসূচি পালন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএসপুলের কোটা বাতিল, সকল ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূত করণের প্রতিবাদে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’এর আহ্বানে সারাদেশে পরিষদের অন্তর্ভুক্ত ২৫ ক্যাডারের সকল দপ্তরে সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে কর্মরত ২৫ ক্যাডারের কর্মকর্তারা রাজশাহী মহানগরীর জিরোপয়েন্ট থেকে রাজশাহী কলেজ পর্যন্ত মানববন্ধনে অংশগ্রহন করেন। কয়েকদিন আগে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% পরীক্ষার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশ করেন। ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর সাথে কোনো রকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া, পরিষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয়স্ব-স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবি করেন মানববন্ধন থেকে।
ইতোমধ্যে গত ২৪ তারিখে সারাদেশে ১ ঘন্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনের সময় কর্মকর্তারা গত ২৫ তারিখ রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। অগ্নিনির্বাপন কালে ফায়ার সার্ভিস কর্মী নিহতের ঘটনায়ও গভীর শোক প্রকাশ করেন তাঁরা । বিগত সময়ের দূর্নীতির নথি গায়েবের জন্য এটা কোন ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।
বক্তব্যে জবাবদিহিমূলক জনবান্ধব সিভিল প্রশাসনের দাবিতে পরিষদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা দৃঢ়তা প্রকাশ করেন। সেইসাথে পরিষদের গৃহীত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin