রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর কাঁটাখালী পৌর মেয়র আব্বাস আলী কারাগারে

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাঁটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। একই সঙ্গে আগামী রোববার পুলিশের চাওয়া ১০ দিনের রিমান্ড ও তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে শুনানির দিন ধার্য করেন।
এর আগে সকালে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার আব্বাস আলীকে ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আদালতে সোপর্দ করে। বুধবার ভোরে রাজধানীর ঈশা খা হোটেল থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাসিকের ১৩ নং কাউন্সিলর আব্দুল মোমিন এর দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য রাজশাহীর সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে তিন থানায় তিনটি অভিযোগ দায়ের করা হবে। তবে একটি অভিযোগ মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। সেইসাথে মেয়র পদ থেকে অপসারণের জন্য আব্বাস আলীর প্রতি অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নিবারন চন্দ্র বর্মন বলেন, বৃহস্পতিবার রাত ২টা থেকে ২.৩০টার মধ্যে আব্বাস আলীকে ঢাকা থেকে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে আসা হয় এবং সকাল ৭টায় রাজশাহী মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত-২ এ প্রেরণ করা হয়। সেইসাথে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। এ বিষয়ে আগামী রোববার শুনানীর দিন ধার্য করেছেন বিজ্ঞ বিচারক। তবে রিমান্ড পাবেন বলে তিনি আশা করেন। রিমান্ডের মাধ্যমে প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin