রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর কাসেমী মাদ্রাসার মোহতামিম ছলিমুদ্দিন কাসেমী’র ইন্তেকাল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৪৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রখ্যাত আলেম হযরত মওলানা মোহাম্মদ ছলিমুদ্দিন কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না—- রাজিউন)। তিনি আল জামিয়া আল ইসলামিয়া কাসেমী মাদ্রাসার মোহতামিম (বর্তমান বড় হুজুর) ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। ১৪ জুন সোমবার বিকেল পৌনে ৬টার দিকে রাজশাহী নগরীর সুলতানাবাদ এলাকার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন তিনি।
তিনি ২ ছেলে ২ মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত পরিসরে সোমবার রাত ১১টায় নগরীর নিউ মার্কেটের পাশের রাস্তায় মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। পরে গোরহাঙ্গা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দ্বীন ও ইসলাম প্রচারে তাঁর ব্যাপক অবদান ছিল। তাঁর মৃত্যুর সংবাদ শুনে সর্বমহলে শোকের ছায়া নেমে আসে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin