বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর গোদাগাড়ীতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও লাঠি মিছিল

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী রোববার দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের ও এক তরফা নির্বাচন বলে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে রাজশাহীতে বিএনপিসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে গণসংযোগ ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার অসহযোগ আন্দোলন সফল করার জন্য জনমত তৈরির লক্ষ্যে গোদাগাড়ী উপজেলা ও গোদাগাড়ী পৌর, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের আয়োজনে এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম এর নেতৃত্বে গণসংযোগ, লিফলেট বিতরণ ও লাঠি মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সদস্য নুর আলম, গোদাগাড়ী উপজেলা যুবদলেল সদস্য সচিব নুরুদ্দিন বাবু, যুবনেতা মিল্টন, কুরবান, রাকিব,মিঠুন, রানা, রনি, মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রানা, গোদাগাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর, সদস্য সচিব, শুভ ও গোদাগাড়ী পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবিন, গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী, পৌর তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক আশাদুলসহ অত্র সংগঠণসমুহের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ রাজশাহী টু চাপাই সড়কের গোদাগাড়ী পয়েন্টে লাঠি মিছিল ও লিফলেট বিতরণ করেন। সেইসাথে সরকারের পতন এবং ডামি নির্বাচন বন্ধের জন্য নানা ধরনের স্লোগান দেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin