শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

রাজশাহীর গোদাগাড়ীতে বাস চাপায় বাবা ও ছেলে নিহত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ৫৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেবদক: রাজশাহীর গোদাগাড়ীতে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা সাজু মিয়া (৪০) ছেলে আব্দুল্লাহ আলিফ (৭) এর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দেওপাড়া ইউনিয়নের কুমরপুর বাঁশলীতলা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রাজাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়ুয়া ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে রাস্তার দাঁড়িয়ে ছিলেন তারা। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের উপরে উঠে গেলে বাবা ও ছেলে দুজনেই ঘটনাস্থলেই নিহত হন ।

নিহত বাবা হলেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে সাজু মিয়া (৪০) ছেলে আব্দুল্লাহ আলিফ (০৭)। নিহত সাজু মিয়া বেসরাকরী উন্নয়ন সংস্থা দীপশিখা এনজিও গোদাগাড়ী বিজয়নগর শাখায় কর্মরত ছিলেন। নিহত আব্দুল্লাহ আলিফ রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন সাজু মিয়া এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলকে চাঁপা দিয়ে গাছের সাথে আটকে যায়। এতে মোটরসাইকেলে থাকা বাবা ছেলে দুজনেই ঘটনাস্থলেই নিহত হয়।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বলেন, ঘটনার সত্য এবং ঘটনাস্থল পুলিশ পরিদশন করেছেন। বাসটি আটক করা হয়েছে। তিনি আরো বলেন, নিহতের পরিবার, রাজনৈতিক নেতা, স্থানীয় চেয়ারম্যান ও অফিসের কর্মকর্তা এবং গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার এর সাথে আলোচনা সাপেক্ষে আইনী প্রক্রিয়া শেষে লাশ দুইটি পরিবারের হাতে হস্তান্তর করা হয়। সেইসাথে উভয়ের লাশ দাফন করার জন্য উপজেলা প্রশাসন হতে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার জানে আলম উপস্থিত হয়ে এই অর্থ প্রদান করেন।

এদিকে দীপশিখা সংস্থার অফিস সহকারী পিন্টু সরকার বলেন, সাজু মিয়া দুই ছেলের জনক ছিলেন। নিহত আলিফ এর বয়স সাত বছর এবং ছোট ছেলের বয়স মাত্র দেড় বছর। তিনি চাকরীর সুবাদে কুমরপুর এলাকার বাঁশতলী মোড়ে বাসা ভাড়া করে পরিবার নিয়ে বসবাস করতেন। সকল প্রকার আইনী প্রক্রিয়া শেষে মরহুমদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয। এসময়ে গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দেওপাড়া ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান হেলাল উদ্দিন সোহেল, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ও দীপশিখার সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin