বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর চারঘাটের ভ্যান চালক জালাল উদ্দিন হত্যা মমলায় তিন জনের যাবজ্জীবন

  • প্রকাশ সময় রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলার ভ্যান চালক জালাল উদ্দিন হত্যা মমলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেন। সেইসাথে প্রত্যেককে ২০হাজার টাকা কওে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের আওে ৬মাসের কওে সশ্রম কারাদন্ড প্রদান করেন বিচারক। রোবাবর দুপুরে তিনি এই রায় দেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে মিনারুল ইসলাম, মোকছেদ আলীর ছেলে মাসুদ রানা ও সাদিপুরের জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল।

রাষ্ট্রপক্ষের আইনজীবি আসাদুজ্জামান মিঠু জানান, ২০২০ সালের ৯ ডিসেম্বর রাতে চারঘাট উপজেলার চৌ-রাস্তা এলাকা থেকে অজ্ঞাত তিন ব্যক্তি ভিকটিম ভ্যান চালক জালাল উদ্দিনের ভ্যানে যাত্রী হিসেবে ওঠেন। পরে তারা সুযোগ বুঝে নির্জন এলাকায় জালালের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিলে জালাল মারা যান। এদিকে এঘটনায় জালালের ছেলে বাদি হয়ে মামলা করলে, তদন্তে এই হত্যাকান্ডের সাথে মিনারুল, মাসুদ রানা ও জুয়েলের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে আদালতে ১৭ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে এই তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin