নিজস্ব প্রতিবেদক: সিরাজ উদ্দিন মাস্টারকে আহবায়ক এবং রফিকুল ইসলাম রফিককে সদস্য সচিব করে রাজশাহীর চারঘাট উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল আমিন সরকার টিটু ও সদস্য সচিব নাজমুল হক এই কমিটি অনুমোদন করে স্বাক্ষর করেন। কমিটির যুগ্ম আহবায়কগণ হলেন, অধ্যাপক ইসাহাক আলী, আমিনুল হক বাবু, মিলন শেখ, আলেফ আলী, বাবলু ও হেলাল উদ্দিন।
সদস্যরা হলেন, নজিম উদ্দিন, আব্দুল হাকিম, রবিউল ইসলাম, আকবর আলী, নূর মোহাম্মদ, হাবিবুর রহমান, বাবু আলী, বাঘা, ফজলু, সামাদ সরকার, নাজমুল হোসেন, বারিক হোসেন, আলান আলী, আশরাফ আলী, আহম্মদ আলী, আলমগীর হোসেন, নাজমুল ঘোষ, মুসা হক, অফেল উদ্দিন, আবুল হোসেন, রিটু ইসলাম, ডাক্তার আবুল হোসেন ও এস.এম বাকী।