বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর পবায় ইসলামিক ফাউন্ডেশ’র যাকাতের চেক বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ২০২২-২৩ অর্থ বছরে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহের নিমিত্তে সমাজের বিত্তবানদের উদ্বুদ্ধকরণ ও যাকাতের চেক বিতরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে যাকাতের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা।

ইসলামিক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার শহিদুল ইসলাম শহিদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির।

ইসলামিক ফাউন্ডেশনের পবা প্রতিনিধি রুহুল আমিন নুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন পবা উপজেলা ফিল্ড সুপার ভাইজার মুসলেহুদ্দীন, পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বালিয়া উত্তরপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ রেজাউল করিম, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন পবা সাধারণ কেয়ার টেকার জিয়াউল ইসলাম।

উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল, পবা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম গোলাম মাওলাসহ ইমাম, আলেম ও শিক্ষক এবং উপকারভোগীসহ ইসলামিক ফাউণ্ডেশন এর প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ করে অসহায় দরিদ্রের মাঝে বিতরণ করা হয়। এরই অংশ হিসেবে পবা উপজেলার ৩০ জন উপকার ভোগীর মাঝে এক লাখ সাতানব্বই হাজার চারশত সত্তর টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin