শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীর পবায় বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

  • প্রকাশ সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার বাদ আসর পবার খড়খড়ী এলাকায় অবস্থিত কাজী নজরুল ইসলাম কলেজ হলরুমে এই মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক মোজাফ্ফর হোসেন।

উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, আলী হোসেন ও শাহাদত হোসেন, পবা উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, কাটাখালী পৌর বিএনপি’র সদস্য সচিব নাজমুলক হক, মহিলা দল রাজশাহী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ফরিদা পারভীন ও সাংগঠনিক সম্পাদক রত্না বেগম, খালেদা জিয়া মুক্তি পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্য আলম মাস্টার এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতার জন্য দ্রুত বিদেশে পাঠানো এবং তাঁর নি:শর্ত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দ। এছাড়া তাঁরা আটককৃত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতৃবৃন্দের নি:শর্ত মুক্তি দাবী করেন। সেইসাথে তাঁদের সুস্থতা কামনাসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকোসহ মৃত বিএনপি নেতৃবৃন্দ এবং সকল মুসলিম ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হরিয়ান পুর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মাওলানা ওমর ফারুক।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin