রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর পবায় আদালতের নিষেধাজ্ঞা সত্বেও নার্সারীর গাছ কর্তন ও ঘর ভাঙ্গার অভিযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৫২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার কাশিয়াডঙ্গা উত্তর পাড়ায় সবুজ পল্লী নার্সারীর বিভিন্ন গাছ কর্তন এবং নার্সারীর মধ্যে থাকা একটি ভাঙ্গচুর করার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহী জেলা দায়রা জজ কোর্ট এর নিষেধাজ্ঞা থাকা সত্বেও কাশিয়াডাঙ্গা ভূমি অফিসের সহকারী তহশিলদার ইকবাল হোসেনের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন ঐ জমির দখলদার ও নার্সারীর মালিক আমানুল্লাহ। বৃহস্পতিবার দুপুরের দিকে ইকবাল জোর পূর্বক এই কাজ করে তার সাড়ে ছয় লক্ষ টাকা ক্ষতি করেছে বলে জানান আমান।

তিনি বলেন, মৌজা-কাশিয়াডাঙ্গা, জে.এল.নং-৫৫, খতিয়ান নং-আর.এস-০১, দাগ নং সাবেক-২৩৩, হাল-২২৪, রকম-ধানী, পরিমান .০৭০০ একর। এই জমি এস.ডি.ও.এসপি.এস কেস নং-৪০/ঢ১১/ ৭৩-৭৪ দলিল মূলে তার পিতা মৃত আব্দুল লতিফ, আব্দুল হামেদ এর নিকট হতে ১৯৮৩ সালে ২৮ এপ্রিল জমিটি ক্রয় করেন। যার দলিল নং- এর পি ৩২৩৭। এরপর হতে তারা দীর্ঘ ৪০ বছর ধরে ভোগ দখল করে আসছেন।

কিন্তু এতদিনে এসে কাশিয়াডাঙ্গা ভূমি অফিসের সহকারী তহশিলদার ইকবাল হোসেন শত্রুতা করে এই জমি সরকারের বলে দাবী করে সেখান থেকে নার্সারী সমস্ত গাছ তুলে নিয়ে জমি ফাঁকা করে দিতে বলেন। এ অবস্থায় তাদের এই দাবীর বিপরীতে প্রয়োজনীয় কাগজপত্র দেখালে ইকবাল মানেন নি বলে জানান আমান। শেষে উপায় না দেখে জমি ও নাসারী বাঁচাতে উচ্ছেদের উপর নিষেধাজ্ঞা চেয়ে চলতি বছরের ১৭ মে বুধবার রাজশাহী জেলা দায়রা জজ কোর্টে তিনি মামলা দায়ের করলে কোর্ট অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করত: ১৫ দিনের মধ্যে ইকবালকে এ বিষয়ে কারণ দর্শানোর একটি নোটিশ করেন। ইকবাল এই নোটিশ গ্রহন করেন এবং তার সিলমোহরকৃত একটি কপি প্রেরককে দেন বলে জানান আমান এবং এই কপি তার নিকট রয়েছে বলে উল্লেখ করেন।

আমান আরো বলেন, একদিকে কোর্টের নিষেধাজ্ঞা, আরেক দিকে ইকবালকে কারণ দর্শানোর নোটিশ। এত কিছুর পরেও কোর্টের আদেশ অমান্য করে ইকবাল ম্যাজিষ্ট্রেট ডেকে কোন কিছু না দেখে, সময় না দিয়ে হঠাৎ করে তার নার্সারীর গাছ কেটে ফেলে এবং নার্সারীর মধ্যে অবস্থিত একটি ঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। সেইসাথে সেখানে থাকা একটি পাম্প ও বিদ্যুতের মিটার ভাঙ্গচুর করেছে বলে অভিযোগ করেন। কোর্টের আদেশ অমান্যকারী ও নার্সারী ধ্বংসকারী ইকবালের শাস্তি এবং জমি ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন আমান।

কাশিয়াডাঙ্গা ভূমি অফিসের সহকারী তহশিলদার ইকবাল হোসেন এর নিকট এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সরকারী খাস জমি। জমি দখল মুক্ত করতে ঘর ভাঙ্গা হয়েছে। তবে কোন গাছ কাটা হয়নি। নিষেধাজ্ঞা ও কারণ দর্শানোর নেটিশের জবাব না দিয়ে উচ্ছেদ করা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কারণ দর্শানোর নোটিশ এর উত্তর প্রদানের এখানো ১৫ দিন সময় রয়েছে। আর রোববারে প্রতিবেদককে তিনি অফিসে ডাকেন কথা বলার জন্য।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin