মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীর পবায় মরহুম মাহফুজ হোসেন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩১৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার প্রতিষ্ঠাতা আহবায়ক মরহুম মাহফুজ হোসেন এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার আয়োজনে নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন।

বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন, নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান হাফিজ, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন প্রামানিক, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক আকতার ফারুক।

আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্প ও শিল্পী উন্নয়ন পরিষদ রাজশাহী জেলার যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ, রেজাউল করিম, সাবদার আলী, ফরজ আলী, পবা শাখার সভাপতি গুরুপদ সরকার ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোহনপুর শাখার সভাপতি আক্কাস আলী ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বাগমারা শাখার সভাপতি মুকবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, চারঘাট উপজেলা শাখার সভাপতি ইমরান হোসেন, দুর্গাপুর শাখার সভাপতি তছের আলী মন্ডল, গোদাগাড়ী শাখার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, আফসারুজ্জামান রনি, আব্দুল করিম সরদার, লুৎফর রহমান, রেজাউল করিম, আইয়ুব আলী, আহসান হাবিব বাবু, বেলাল, নওসাদ আহম্মেদ ও সাহেবুল ইসলামসহ বিভিন্ন উপজেলার যুগ্ম আহবায়ক ও উপজেলার শিল্পী উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ।

শোক সভায় মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবু হানিফ এবং দোয়া পরিচালনা করেন হযরত আল্লামা মুফতি মুহাম্মদ আল আমিন। উল্লেখ্য গত ১১ আগস্ট মরহুম মাহফুজ হোসেন (৪৫) সন্ধ্যায় সিটি বাইপাস অভয়ের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান। ১২ আগস্ট উপজেলার দারুশা আফি-নেপালপাড়ায় পারিবারিক গোরস্থানে মরহুমের দাফনকাজ সম্পন্ন করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin