নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়। এবারে রাসিক ৭নং ওয়ার্ড এর নতুন স্লাম এরিয়ার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। সেইসাথে সমস্যা চিন্থিত করে একটি পরিকল্পনা তৈরী করা হয়।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্তাকো হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সদস্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সমাজ সেবা অফিসার ড.হামিদুল ইসলাম। কোর কমিটির সদস্য রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।
এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ইনচার্জ অসীম ক্রুশ ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ৫ও ৭ ওয়ার্ড ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।
ডায়লগ কর্মশালায় সভাপতি বলেন, সবার অংশগ্রহনের মাধ্যমে ৭নং ওয়ার্ড স্লাম এরিয়ার জন্য একটি সুন্দর পরিকল্পনা করা হলো। এই পরিকল্পনা অনুযায়ী কাজ করার ভলান্টিয়ারদের পরামর্শ দেন তিনি।