বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর বস্তি উন্নয়নে কারিতাস’র ডায়লগ কর্মশালা

  • প্রকাশ সময় রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে নবম ও ৫নং ওয়ার্ড এর শেষ ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের ফাদার চেস্তাকো হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারিতাস অঞ্চলের আঞ্চলিক পরিচালক ডেভিড হেম্ব্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য জোন-২এর নয়া কাউন্সিলর শিউলী বেগম, রাসিক এর প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান শহর সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, তানজির হোসেন দুলাল ও সদস্য সাংবাদিক ফজলুল করিম বাবলু।

এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের রাজশাহী কারিতাস অঞ্চলের ডিএম প্রকল্পের ইনচার্জ অসীম ক্রুজ ও সোস্যাল ল্যাব প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর আনন্দ রবিদাসসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ৫নং ওয়ার্ডের সকল ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় গত সভার পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সভাপতি বলেন, আগামীে নভেম্বর নাগাদ ৫নং ওয়ার্ডের স্লাম এরিয়ায় রাস্তা ড্রেনের কাজ হবে। সেইসাথে বয়স্কভাতা পাওয়া হয়ে গেছে। সুবিধাভোগি তার ভাতা এর টাকা উত্তোলন করা শুরু করেছে। এছাড়াও ছয়জন ভিক্ষুককে পুনর্বাসনের সকল প্রক্রিয়া শেষ হয়েছে। বাজেটও এসে গেছে। যেকোন দিন এই অর্থ প্রদান করা হবে। শুধু তাই নয় সরকারী নিয়ামানুযায়ী মাতত্বকালীন ভাতা প্রদান শুরু করা হয়েছে।

প্রতি মাসে ৫জন করে ভাতা পাবেন। তারা প্রতিজন মোট ৩৬,০০০টাকা পাবেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, বস্তি এলাকায় পানির সমস্যা এই সোস্যাল ল্যাব এর মাধ্যমে সমাধান করা হয়েছে। গোড়া বাঁধানো ও প্লাট ফরমের কাজ দ্রুত সময়ে শুরু হবে। এছাড়াও স্বাস্থ্য সম্মত পায়খানা তৈরীর কাজও হাতে নেয়া হবে বলে উল্ল্যেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বিদ্যুৎ সংযোগের কাজ নেসকো সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহন করা হবে। কারন মেয়র ও কাউন্সিরগণ আগামী অক্টোবর মাসের ১৪ তারিখের দিকে চেয়ারে বসবেন। তিনি আরো বলেন, আগামীতে প্রকল্পের কাজ চলমান থাকলে আরো নতুন ভাবে পরিকল্পনা করে কাজ বাস্তবায়ন করা হবে উল্লেখ করেন তিনি। প্রকল্প না থাকলেও পরিকল্পনা অনুযায়ী আগামীতে কাজ বাস্তবায়ন করা হবে উল্লেখ করে স্লাম প্রজেক্ট দাতা ও প্রকল্পবায়নকারী সংস্থা কারিতাসকে ধন্যবাদ জানান তাঁর এলাকায় বসবাসকারী বস্তিবাসীর উন্নয়নে কাজ করার জন্য।

এদিকে ভলান্টিারগণ বলেন, বস্তিবাসীর উন্নয়নের তারা সরকারের বিভিন্ন দপ্তরে যাচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলছেন। এর ফলশ্রুতিতে অনেক নারী প্রশিক্ষণ পেয়েছেন। তারা সেলাই মেশিন নিয়ে কাজ শুরু করেছেন । আগামীতে আরো কাজ করা হবে বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin