নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে ১৭তম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।
নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের নতুন ভবন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিআইজেড এর প্রতিনিধি আকতারুজ্জামান রানা। উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজিস্ট্রেশন) ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, তানজির হোসেন দুলাল, সাংবাদিক ফজলুল করিম বাবলু ও ইতি খাতুন সুলতা হেমরম।
এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলেরর আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ ভলান্টিয়ারগণ।
প্রধান অতিথি উপস্থিত সকলের কথা শোনেন। সেইসাথে এই প্রকল্প যেন আগামীতে কারিতাস এ চলমান তাকে তারজন্য তিনি সুপারিশ করেছেন। আগামী ২৬ তারিখ ভিজিটর এলাকা পরিদর্শনে আসবেন বলে জানান তিনি। প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনায় কোর কমিটির কাজের অগ্রগতি নিয়ে সন্তষ্ট প্রাশ করে অবশিষ্ঠ কাজগুলো দ্রুতক সমাধানের জন্য অনুরোধ করেন তিনি।
এর ডায়লগ কর্মশালায় গত সভার সিদ্ধান্ত সমুহ নিয়ে আলোচনা হয়। সেইসাথে এই প্রকল্পের অগ্রগতি ও অর্জন সমুহ তুলে ধরেন কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্ন। এ সভার সভাপতি বলেন, চলতি মাসের বস্তির রাস্তা ও ড্রেনের কাজ শুরু এবং শেষ হবে। এ বিষয়ে আবারও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে দেখা করে বিষয়টি আবারও তাঁকে অবগত হবে।