রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর বস্তি উন্নয়নে কারিতাস’র ডায়লগ কর্মশালা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৪০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বস্তি উন্নয়ন করার লক্ষে কারিতাস বাংলাদেশ রাজশাহীর উদ্যোগে অস্টম ডায়লগ কর্মশালা অনুষ্ঠিত হয়। কমিউনিটি সোস্যাল ল্যাব: এন ইনিশিয়েটিভ টু ইমপ্রুভ দি লিভিং কন্ডিশনস অব ভালনারেবল স্লাম রেসিডেন্টস আন্ডার দি আরবান ম্যানেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেটচেঞ্জ, আরবান ম্যানেজমেন্ট অব মাইগ্রেশন এন্ড লাইভলিহুড প্রকল্পের মাধ্যমে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত এই ডায়লগ সভা অনুষ্ঠিত হয়।

নগরীর মহিষবাথানস্থ কারিতাস আঞ্চলিক অফিসের নতুন হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কোর কমিটির সভাপতি রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু। উপস্থিত ছিলেন সদস্য রাসিক-২এর সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার, রাজশাহীর জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি:) ড. হামিদুল ইসলাম, রাসিক এর নগর পরিকল্পনাবিদ বনি আহসান, কোর কমিটির সদস্য তানজির হোসেন দুলাল ও সাংবাদিক ফজলুল করিম বাবলু।

এছাড়াও কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক মনিটর (পুষ্টি) ফরিদুল ইসলাম ও কারিতাস রাজশাহী অঞ্চলের কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্নসহ কোর কমিটির অন্যান্য সদস্য এবং ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন।

ডায়লগ কর্মশালায় গত সভার সিদ্ধান্ত সমুহ নিয়ে আলোচনা হয়। আলোচনায় বলা হয় বস্তি এলাকায় রাস্তা, বর্জ্যব্যবস্থাপনা ও পানি ও পয়নিস্কাশনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজজ্জামান এর নিকট একটি আবেদন করা হয়েছে। এই আবেদনের প্রেক্ষিতে ইতোমধ্যে পরিকল্পনা শুরু হয়ে গেছে বলে জানান সদস্য তানজির হোসেন দুলাল। এছাড়াও আগামী সপ্তাহের মধ্যে প্রকল্পের কর্মএলাকায় একটি সাবমার্শিবল পানির পাম্প স্থাপন করা হবে বলে জানান তিনি।

এছাড়াও বস্তিবাসীর বয়স্ক ও প্রতিবন্ধি ভাতার এর সমস্যা নিয়ে আলোচনা হয়। এসময়ে কমিউনিটি ফ্যাসিলিটেটর আশা আগ্নেশ তপ্ন বলেন, একজন বাদে সব প্রতিবন্ধি সিটির বাহিরে হওয়ায় তাদের নিবন্ধন করা সম্ভব হয়নি বলে জানান তিনি। তপ্ন আরো বলেন যুব উন্নয়ন থেকে দুইজন বস্তিবাসী ডাটা অপারেটর হিসেবে প্রশিক্ষণ গ্রহন শুরু করেছেন।

এদিকে রাজশাহী যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক সামসুন্নাহার বলেন, যুব উন্নয়ন থেকে ১৮-৩৫ বছরের যুবকদের সরকারী খরচে একমাসব্যাপি ড্রাইভিং প্রশিক্ষণ আরম্ভ করা হবে। সেইসাথে লার্নার এবং ড্রাইভিং লাইসেন্স সরকারীভাবে সহযোগিতা করে দেয়া হবে জানান তিনি। এই কোর্সে ভর্তি হতে অস্টম পাশ যুবকেরা চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন বলে জানান এই কর্মকর্তা।

সভাপতির বক্তব্যে কামরুজ্জামান কামরু বলেন, কোর্ট স্টেশন থেকে বহরমপুর পর্যন্ত বস্তিবাসীর জন্য সিডিসির মাধ্যমে স্যানিটারী পায়খানা স্থাপন করা হবে। এছাড়াও মেয়রের সাথে আলোচনা সাপেক্ষে তাঁর ওয়ার্ডের পশ্চিম দিকে রেললাইন ধরে ঢালাই রাস্তা, ড্রেন এবং আরো প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin