নিজস্ব প্রতিবেদক: তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃত্ব বিকাশ ও ক্ষমতায়ন কর্মসূচির আওতায় সাংবাদিকদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১২টায় ইউমেন্স ভয়েস এ্যান্ড লিডারশিপ প্রকল্পের অধীন রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে রাজশাহীর বাগমারা ভবানীগঞ্জ বঙ্গবন্ধু কমপ্লেক্সে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা সিনিয়র সাংবাদিক শরিফ সুমন, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুল হক ফিরোজ, মানুষের জন্য ফাউন্ডেশন প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়কারী মৌসুমী খাতুন ও প্রোগ্রাম অফিসার রায়হানুল হক সহ অন্যরা।
সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মাহফুজুর রহমান প্রিন্স, আবু বাক্কার সুজন, হেলাল উদ্দীন, নুর কুতুবুল আলমসহ অন্যান্যরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক, মমিনুল হক সবুজ, নাজিম হাসান, জিল্লুর রহমান দুখু, আনোয়ার হোসেন বাবু, ফারুক হোসেন, আবদুল মতিন, রতন কুমার, মিজানুর রহমান, শিমুল খান সজিব ও তৃতীয় লিঙ্গের ভবানীগঞ্জের গুরুমা মোহনাসহ বাগমারায় কর্মরত সাংবাদিক ও অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভার সভাপতি মোহনা তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা তাঁদের ন্যায্য দাবী-দাওয়া তুলে ধরতে সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। সেইসাথে তৃতীয় লিঙ্গের সদস্যদের বাসস্থান, খাদ্য, চিকিৎসাসহ উপজেলা পরিষদের বাজেটে তাঁদের জন্য বরাদ্দ রাখার দাবী জানান তিনি।