রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর বাঘা পৌর বিএনপি’র ত্রি- বার্ষিক কাউন্সিলে-২০২১ ভোট গ্রহন চলছে

  • প্রকাশ সময় শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৭০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বাঘা পৌরসভা বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজ শুক্রবার ভোট গ্রহণ চলছে। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাদঁ।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাষীশ রায় মধু, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, বাঘা পৌর বিএনপি’র আহবায়ক হামিদুল হক, যুগ্ম আহব্বায়ক আমজাদ আলী খানঁ, সদস্য সচিব ফজলুর রহমান, বাঘা উপজেলা বিএনপি’র আহবায়ক ফকরুল হাসান বাবলু ও সদস্য সচিব আসরাফ আলী মোলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, বিএনপিকে আরো শক্তিশালী করতে পুরো জেলায় কমিটি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার যারা ত্যাগি, দলের নিবেদিত প্রাণ এবং আন্দোলন সংগ্রামে পাশে থাকবে এমন নেতাদের নির্বাচিত করছেন কাউন্সিলরগণ। এখানেও এর ব্যাতিক্রম ঘটবেনা বলে আশা করেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি একটি শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন। তাঁর সুযোগ্য সহধর্মীনি বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রকে ধরে রাখতে আপ্রান চেষ্ঠা করে যাচ্ছেন। তিনি কোন পরাশক্তি ও ভ্রষ্টনীতির নিকট কোনদিন মাথানত করেননি। ভবিষ্যতেও করবেন না।

এছাড়াও তারুন্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান বর্তমানে বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। তার নির্দেশে দলকে সুসংগঠিত করার কাজ চলছে। সকল কমিটি গঠন হয়ে গেলে এই সরকারের পতনের জন্য আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনে সকল নেতা কর্মীদের রাজপথে থাকার আহবান জানান তিনি।

উল্লেখ্য কাউন্সিলে সভাপতি পদে দুই জন, সাধারণ সম্পাদক পদে দুই জন প্রতিদন্দতা করছেন। এদিকে সাংগঠনিক পদে বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়ে গেছে বলে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin