শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীর রাজাবাড়ীতে কারিতাস’র আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ীতে ৩২তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও এবং ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়। রোববার সকাল সাড়ে ১০টায় এ লক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে রাজাবাড়িহাটসহ বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে রাজাবাড়ী হাইস্কুল মাঠে গিয়ে শেষ করেন তারা। র‌্যালি শেষে রাজাবাড়ী হাট মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চল এসডিডিবি প্রকল্পের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল। সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন উন্নয়ন কমিটির সভাপতি আমান উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাই বটতলা ধর্মপল্লীর পালপুরোহিত রেভা: ফাদার স্বপন পিউরিফিকেশন, রাজাবাড়ী হাই স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ও মাওলানা মোস্তাকিন ও কারিতাস প্রেমতলী ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার জানে আলম। কারিতাস এসডিডিবি প্রকল্পের স্বেচ্ছাসেবক সীতারাম সরেন এর সঞ্চালনায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিবন্ধী শিশু/ব্যক্তি, অভিভাবক, গণমান্য ব্যক্তিবর্গ, নারী ফোরাম ও বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, প্রতিবন্ধীদের অবহেলা না করে ভালবেসে লেখাপড়া শিখিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলে সম্পদে পরিণত করার আহ্বান জানান। কারন এসডিজি পুরন করতে হলে কাউকে বাদ দিয়ে সম্ভব নয় বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin