শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহীর রামেক হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া ১০ দালাল গ্রেফতার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ৪৬৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে যাওয়া ১০ জন দালালকে গ্রেফতার করেছে র‌্যাব। ব্জ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে ১০ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেন।

কারাদন্ডদন্ড প্রাপ্ত দালালরা হলেন, হাদিউল ইসলাম (৩৫), সাজা ৭ দিন, নাইম হোসেন (৩২), সাজা ১৫ দিন, হুমায়ুন (৪২), সাজা ১০ দিন, মোতাসিন (৩৫) সাজা ১৫ দিন, ডলার (৩৫), সাজা ১৫ দিন, সেলিম (৩৬) ,সাজা ১৫ দিন, সাজ্জান (৫১), সাজা ১৫ দিন, মুসলিমা (৪০), সাজা ১৫ দিন, রোকেয়া (৫৫),সাজা ৫ দিন ও পলি (২৮), সাজা ৫ দিন।

রাজশাহীর মোল্লাপড়া র‌্যাব ক্যাম্পের মেজর আশরাফুল জানান, দন্ডপ্রাপ্তরা রামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেতেন। এতে রোগীরা প্রতারিত হতেন। অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তিন নারীসহ এই ১০ জনকে আটক করে দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin