রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর শিক্ষা বোর্ডের মহান স্বাধীনতা ও শহীদ দিবস উদ্যাপন

  • প্রকাশ সময় রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। প্রথম প্রহরে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর হাবিবুর রহমান বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন।

সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শিক্ষা বোর্ড চত্বরে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৯টায় চেয়ারম্যান সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বোর্ড চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ১০ টায় চেয়ারম্যন এর সভাপতিত্বে আলোচনা সভা এবং পুরুষ্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, তিনি তাঁর আলোচনায় মহান মুক্তিযুদ্ধে অকুতোভয় বাঙালীর বীরত্বগাঁথা নিয়ে স্মৃতিচারণ করেন। আলোচনায় অংশ নেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) বাদশা হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) ও সভাপতি, অফিসার্স কল্যাণ সমিতি মুঞ্জুর রহমান খান এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহা: হুমায়ূন কবীর (লালু)।

অনুষ্ঠানের সভাপতি ও চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম কোন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিলনা। এটি ছিল এই ভূ-খন্ডের জনগোষ্ঠীর সত্যিকারের স্বাধীনতার সংগ্রাম। তিনি একাত্তরের মতো ঐক্যবদ্ধ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের “সোনার বাংলা” বিনির্মাণে নিজ নিজ অবস্থানে থেকে দায়িত্ব ও কর্তব্য পালনে এবং নতুন প্রজন্মকে স্বাধীনতার ও মুক্তিযুদ্ধের চেতনার আলোয় আলোকিত হয়ে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য আহবান জানান।

অনুষ্ঠান সঞ্চালন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এস.এম. গোলাম আজম। বাদ আছর মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বোর্ড মসজিদে দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin