রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী আদালতের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন নিয়ে রাসিক মেয়রের মতবিনিময়

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৫৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে আদালতের ভেতরে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। এছাড়া আদালত চত্বরে পাবলিক টয়লেট নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের লক্ষ্যে বিচারকবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ আছাদুজ্জামান। মতবিনিময় সভা শেষে চলমান বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং পাবলিক টয়লেট সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে জায়গা পরিদর্শন করেন রাসিক মেয়র।

এ সময় রাজশাহীর আদালতের বিচারকবৃন্দ, রাসিকের প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার আশরাফুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী এডভোকেট বার ভবন থেকে কোর্ট ঢালান পর্যন্ত সড়ক প্রশস্তকরণের জন্য রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে রাজশাহী সিটি কর্পোরেশনকে আদালতের ভেতরে জায়গা ব্যবহারের অনুমতি দিয়েছে আইন মন্ত্রণালয়। ৮ ফুট প্রস্থ এবং ১০৪৮ ফুট দৈর্ঘ্য জায়গা ব্যবহারের অনুমতিপত্র গত ১৫ মার্চ রাসিক মেয়রের হাতে অনুমতিপত্র তুলে দেন রাজশাহী জেলা ও দায়রা জজ। অনুমতি পাওয়ার পর সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজ বাস্তবায়ন করছে রাসিক। সড়ক সংলগ্ন আদালতের ভেতরের জায়গায় প্রশস্ত সড়ক ও ফুটপাত নির্মাণ করা হবে। ফলে বর্তমান বাঁকা সড়কটি অনেকটা সোজা হবে, নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin