রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী আব্দুল মজিদ মেমোরিয়াল কিন্ডার গার্টেন’র প্রতিষ্ঠাতা স্বপনের মায়ের ইন্তেকাল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৪৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ভাটাপাড়াস্থ্য আব্দুল মজিদ মোমোরিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক গোলাম সারওয়ার স্বপনের মাতা আসিয়া বেগম আজ বুধবার রাত সাড়ে ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মরহুমা এক ছেলে, পাঁচ মেয়ে, নাতী-নাতনী ও আত্মায়ীস্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল বৃহস্পতিবার বাদ যোহর নগরীর মহিষবাথানস্থ্য গোরস্থান সংলগ্ন জানাযা স্থানে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয় এবং তাঁকে একই স্থানের গোরস্থানে দাফন করা হয়। জানাযায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভূলু, রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, রাজশাহী ডেকোরেটর দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার পিন্টু, রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেনসহ আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আজ শুক্রবার বাদ আসর মরহুমার নিজ বাসভবনে কোরআনখানী ও রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হবে। এই দোয়ার মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
রাজশাহী ডোকোরেটর মালিক সমিতির শোক
আব্দুল মজিদ মোমোরিয়াল কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক, রাজশাহী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার স্বপনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রাজশাহী ডেকোরেটর মালিক সমিতির সভাপতি এন্তা, সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক আবুল বাশার পিন্টুসহ অত্র সমিতির সকল সদস্য।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin