রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী কলেজ ম্যাগাজিন ‘সুবর্ণ সৃজনে বাংলাদেশ’ এর মোড়ক উন্মোচন

  • প্রকাশ সময় রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৫৬৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশকে উপজীব্য করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয়ের ৫০বছর উপলক্ষ্যে রোববার রাজশাহী কলেজ ম্যাগাজিন- ২০২১ ‘সুবর্ণ সৃজনে বাংলাদেশ’- এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে রাজশাহী কলেজ থেকে নিয়মিত ম্যাগাজিন প্রকাশিত হয়। এরই ধরাবাহিকতায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিদগ্ধ লেখক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের লেখায় সমৃদ্ধ এবারের কলেজ ম্যাগাজিন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, ম্যাগাজিন প্রকাশনা কমিটির সম্পাদক প্রফেসর ড. শিখা সরকার, নির্বাহী সম্পাদক প্রফেসর ড. ইব্রাহিম আলী, ম্যগাজিন প্রকাশনা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ।
ম্যাগাজিন প্রকাশনা কমিটির সম্পাদক প্রফেসর ড. শিখা সরকার বলেন, এবারের ম্যাগাজিন বৃহৎ কলেবরে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের ৫০বছরের অর্জন বিষয়ক লেখা ও তথ্য দিয়ে সহযোগিতার জন্য তিনি বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলীকে আন্তরিক ধন্যবাদ জানান। উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান বলেন, নানা তথ্যে সমৃদ্ধ এবারের কলেজ ম্যাগাজিন। এর মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে বহু তথ্য জানতে পারবে।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক বলেন, রাজশাহী কলেজ ম্যাগাজিন ‘সুবর্ণ সৃজনে বাংলাদেশ’ মুক্তিযুদ্ধের চেতনাসমৃদ্ধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আলোকিত মানুষ গড়ে তুলতে সহায়ক হবে। তিনি ম্যাগাজিন প্রকাশনা কমিটির সম্পাদক, নির্বাহী সম্পাদকসহ প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পরে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ম্যাগাজিন বিতরণ করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin