শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা

  • প্রকাশ সময় শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর একটি রেস্তোরাতে এ সভা হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারার পরিচালনায় বক্তব্য রাখেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমানুল হক দুদু, এড. ইব্রাহিম হোসেন, এসএম একরামুল হক, জকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. লায়েব উদ্দিন লাভলু, পবা- মোহনপুর অসনের এমপি আয়েন উদ্দিন।

আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এ্যাডভোকেট আব্দুস সামাদ মোল্লা, আলফোর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মোহা: আসাদুজ্জামান আসাদ, বাগমারা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক, পুঠিয়া-দুর্গাপুরের এমপি প্রফেসর ডাক্তার মনসুর রহমান, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সদস্য মর্জিনা পারভীন ও আনিকা ফারিহা জামান অর্ণা।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা বলেন, জামাত-বিএনপি আবারো গভীর ষড়যন্ত্র শুরু করেছে। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তাদের যেকোন ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। তিনি আরো বলেন, প্রধাসমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে বেশি করে প্রচার করতে হবে। জনগণকে বুঝাতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ ও জনগণের ব্যাপকভাব উন্নয়ন সাধিত হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin