রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা কৃষকদলের কর্মী সভা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা কৃষকদলের কর্মী সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে চারঘাটে অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল আমিন সরকার টিটুর সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও বতর্মান সদস্য গোলাম মোস্তফা মামুন ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপি’র আহবাক কমিটির সদস্য জাকিরুল ইসলাম বিকুল, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম প্রিন্স, মহিবুল হক রুবেল, জয়নাল আবেদীন ও আলম মাস্টার।

উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ইউনুস আলী তালুকদার, চারঘাট পৌরসভা বিএনপি’র সাবেক সভাপতি কায়েম উদ্দিন সরকার, বাঘা পৌর বিএনপি’র আহবায়ক হামিদুল হক ও সদস্য সচিব ফজলুর রহমানসহ বিএনপি, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সভায় চারঘাট উপজেলা এবং পৌরসভা কৃষক দলের আহবায়ক কমিটি গঠন করার প্রস্তবনা দেয়া হয়। এই প্রস্তাবনার আলোকে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করার নিদের্শনা দেয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দলকে সক্রিয় ও চাঙ্গা করতে হলে জরুরী ভিত্তিতে সকল থানা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন করতে হবে। কারন সরকার পতনের আন্দোলন খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। এই আন্দোলনে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের কেউ ঘরে বসে থাকতে পারবে না। কেউ আন্দোলনে না নামলে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, শুধু কমিটিতে নাম দিয়ে নেতা হওয়ার মত লোক দরকার নাই। যারা সক্রিয় দল করেন এবং ত্যাগ স্বীকার করছেন, আগামীতে দলের হয়ে জেল, জুলুম এমনকি জীবন দিতে প্রস্তুত আছেন এমন সব নেতাকর্মীদের কমিটিতে স্থান দেয়ার পরামর্শ দেন তিনি। সেইসাথে গণতন্ত্র রক্ষা, জনগণকে এই সরকারের কবল থেকে উদ্ধার এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সবাইকে একসাথে রাজপথে নামার আহবান জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin