বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী জেলা ছাত্রদলের নয়া আহ্বায়ক কমিটির সংবর্ধনা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল রাজশাহী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিকে রাজশাহী জেলা বিএনপি’র পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনার পূর্বে জেলা ছাত্রদলের আয়োজনে বর্নাঢ্য আনন্দ মিছিল করা হয়। মিছিলে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভার, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী মিছিলে অংশগ্রহন করেন। নেতৃবৃন্দ বৃষ্টি উপেক্ষা করে রাজশাহী মহানগরীর সাগরপাড়া বটতলা থেকে আনন্দ মিছিল বের করে রানীবাজার, বাটার মোড় ও সোনাদীঘির মোড় হয়ে সাহেববাজার জিরো হয়ে ভূবনমোহন পার্কে এসে শেষ করেন। সেখানে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হয়।

বৃহস্পতিবার বিকেলে মিছিল ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার। উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি সিনিয়র আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, সদস্য সচিব বিশ^নাথ সরকার, রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, রোকনুজ্জামান আলম, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু, মোজাফ্ফর হোসেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, সদস্য সচিব আল আমিন, যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর, মাহমুদুল হাসান রুবেল, সোহেল রহমান, হাফিজুর রহমান, বেদার উদ্দিন বিদ্যুৎ, হুমায়ুন কবির, নাজমুল হোসেন, ফয়সাল আহমেদ, উজ্জল রহমান, নূর আল আসাদ, মোতালেব হোসেন, শাহিনুল ইসলাম বকুল ও শাহীনুর রহমান। সদস্যরা হলেন, আসলাম হোসেন, পারভেজ আহমেদ পলাশ ও হাসেম আলী।

এছাড়াও গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদার উদ্দিন বিদ্যুৎ, তানোর উপজেলার আহ্বায়ক মাসুদ করিম, মোহনপুর উপজেলার আহ্বায়ক,আব্দুর রাজ্জাক, বাঘা উপজেলার আহ্বায়ক সেলিম রেজা, বাগমারা উপজেলার সদস্য সচিব উজ্জ্বল রহমান, চারঘাট উপজেলার সদস্য সচিব শাহিনুর, মোহনপুর উপজেলার সদস্য সচিব মাহামুদুল হাসান রুবেল, পবা উপজেলার সদস্য সচিব হাফিজুর রহমান, তানোর উপজেলার সদস্য সচিব মোতালেব, কাটাখালী পৌরসভা আহ্বায়ক ফায়সাল, তানোর পৌরসভার আহ্বায়ক রঞ্জু, আড়ানী পৌরসভার আহ্বায়ক, আশরাফুজ্জামান, মুন্ডমালা পৌরসভার আহ্বায়ক রুবেল,নওহাটা পৌরসভার সদস্য সচিব ফয়সাল কবির সজল, দূর্গাপুর পৌরসভার সদস্য সচিব সাকিব হাসান, ভবানীগঞ্জ পৌরসভার সদস্য সচিব শফিকুল, গোদাগাড়ী পৌরসভার সদস্য সচিব বকুলসহ রাজশাহী জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নয়া আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জেলা ছাত্রদলের নয়া কমিটি ঘোষনা করায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধন্যবাদ জানান। সেইসাথে সরকার পতনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য ৫ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ মোট ১৯সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা ছাত্রদলের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই কমিটিতে স্বাক্ষর করেন। এই কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে কেন্দ্রের দপ্তরের জমা দেয়ার জন্য নির্দেশনা দেন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin