বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ, ছাত্রদলের নিন্দা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ছাত্রদল নেতৃবৃন্দদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। নেতৃবৃন্দরা হলেন, রাজশাহী জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসান মোহাম্মদ আলী, চারঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া ও চারঘাট পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার। তারা এতদিন উচ্চ আদালতের দেয়া জামিনে ছিলেন।

রাজশাহী জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম টুটুল বলেন, চারঘাট পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা হয়। এই মামলায় উচ্চ আদালতে তারা জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ বৃহস্পতিবার রাজশাহী জজর্ কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করলে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে আদালত।

সভাপতিসহ রাজশাহী জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের পক্ষ থেকে পাতানো ঐ নির্বাচনে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় ছাত্রনেতাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবান জানান হয়। সেইসাথে অবিলম্বে এই নেতাদের নি:শর্ত মুক্তির দাবী জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin