বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা ছাত্র দলের কর্মী সম্মেলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ছাত্রদলের কর্মীসভা বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমূখী শিক্ষাব্যবস্থা নিশ্চিৎকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিৎ করার চলমান লড়াইকে আরও বেগমান করার লক্ষে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শুরুর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শান্তির পায়রা ও বেলুন এবং ফেস্টুন উড়িয়ে অতিথিবৃন্দ কর্মী সম্মেলনের উদ্বোধন করেন। পরে সম্মেলন অনুষ্ঠিত শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। ছাত্রদল রাজশাহী জেলা শাখার আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল-আমিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম। এছাড়াও অত্র কমিটির সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক ও অন্যান্য সদস্য, সমর্থক এবং কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ জেলা ছাত্রদলের স্বত:স্ফুর্ত অংশগ্রহন দেখে অভিভুত হন। সেইসাথে শালীনতা বজায় রেখে গঠনমূলক বক্তব্য রাখার পরামর্শ দেন। তারা বলেন, দেশের অবস্থা এখন ভালো নয়। দেশে নেই কোন গণতন্ত্র, নেই বাকস্বাধীনতা। চলছে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উপরে নির্যাতন। দেশের ক্লান্তিলগ্নে সর্বদা সক্রিয় ছিলো ছাত্রদল। যে কোন সমস্যা সমাধানে ছাত্রদল গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। তারা আরো বলেন, ছাত্রদলের আগামী কমিটি শক্তিশালী করতে ত্যাগি, কর্মঠ ও দলের প্রতি আনগত্য রয়েছে এমন কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করার আহ্বান জানান তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin