বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে বিএনপি ও সমমনা দল গুলো প্রহসনের এবং এক তরফা নির্বাচন বলে তাদের পক্ষ থেকে তা বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। বিনা ভোটের সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন এবং ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে শুক্রবার বেলা রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর বাজারের বিভিন্ন দোকানে, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে এ লিফলেট বিতরণ ও গণসংযোগে করেন বিএনপি নেতৃবৃন্দ।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায় মধুর নেতৃত্বে এ সময়ে উপস্থিত ছিলেন বাঘা পৌর যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আমিনুল খাঁন, বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসলাম হোসেন মালিথা, বাঘা পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি জনি, বাঘা পৌর স্বেচ্ছাসেবক দল ৪নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সিবলু মন্ডল ও ছাত্র নেতা সেতু খাঁন।

এছাড়াও রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক শিশু বিষয়ক সম্পাদক , বাঘা উপজেলার প্রচার সম্পাদক ও পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মধু তাঁর বক্তব্যে বলেন, আগামী ১ জানুয়ায়ী থেকে বাংলাদেশে অসহযোগ আন্দোলন শুরু হবে। এই আন্দোলের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করা হবে। ৭ জানুয়ারী প্রহসনের নির্বাচন করার জন্য এই বিনা ভোটের সরকার যেভাবে আপ্রান চেষ্টা করে যাচ্ছে তা সফল হবেনা। দেশের মানুষ এই ধরনের ডামি নির্বাচনে ভোট দিতে যাবেনা বলে উল্লেখ করেন। সেইসাথে এই নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভোটারেদের প্রতি আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin