বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী জেলা বিএনপি’র পুস্পস্তবক অর্পন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে ১২.১টায় রাজশাহী কলেজ শহীদ মিনারে, পুস্পস্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন রাজশাহী জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। এসময়ে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, সিরাজুল ইসলাম, গোলাম মোস্তফা মামুন, সদর উদ্দিন, তোফায়েল হোসেন রাজু, আলী হোসেন ও শাহাদাৎ হোসেন।

আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মালেক, পবা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবদুল হালিম, জেলা কৃষকদলের আহবায়ক আল আমিন সরকার টিটু, জেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, যুগ্ম আহবায়ক(১) ফয়সাল সরকার ডিকো, রবিউল ইসলাম কুসুম, রিজভী, মারুফ হাসান ও সাদ্দাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান লিটন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহারিয়ার আমিন বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরেফিন কনকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin