মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহী জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশ সময় শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৩৫০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাদেশে  গণবিরোধী সরকার কর্তৃক জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, সকল পণ্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং এবং ভোলায় বর্বোচিত হত্যার প্রতিবাদে নেতাকর্মীরা নগরীর বাটার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশের পুর্বে নেতৃবন্দ নগরীর সাগরপাড়া বটতলার মোড় হতে বিক্ষোভ সমাবেশ বের করে নগরী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য এডভোকেট মতিউর রহমান মন্টু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায়, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সদস্য আবু বকর সিদ্দিক, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সৈয়দ মুহাম্মদ মহসিন, জাহান পান্না ও অধ্যাপক আব্দুস সামাদ।

জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল আলী হোসেন, আমিনুল হক মিন্টু, তোফায়েল হোসেন রাজু, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, জেলা মৎস্য দলের সভাপতি আনোয়ার হোসেন জুম্মা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ও রবিউল ইসলাম কুসুম।
আরো উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন করনসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহাবায়ক ও সদস্য সচিবগণ এবং সাধারণ নেতাকমী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ উপস্থিত নেতৃবৃন্দ দ্রুত জ্বালানী তেল ও নিত্যপন্যেল মুল্য কমানোর দাবী জানান। সেইসাথে সময় থাকতে খুন, গুম, নির্যাতন ও মিথ্যা মামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তারা আরো বলেন, রাজশাহীর সাহসী নেতা বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এই মিথ্যা মামলা ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেইসাথে সরকার পকনের আন্দোলনে সকলকে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin