বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ

  • প্রকাশ সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে রাজশাহী জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর আরডিএ খাঁচা থেকে শুরু করে কাঁচাবাজার, মুড়িপট্টিসহ অন্যান্য স্থানের দোকানে, পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তারা।

এসময় বিএনপি কেন্দ্রীয় কমিটির ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদস্য গোলাম মোস্তাফা মামুন, সাবেক দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, মোহনপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মাহাবুব আর রশিদ, গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক মেয়র ও কেশরহাট পৌর সভাপতি আলাউদ্দিন আলো ।

আরো উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমানা হোসেনসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin